মেহেরপুর নিউজ ডেক্স :
আগামী কাল (২৬ ডিসেম্বর) বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে। কিন্তু এটি কোনও সাধারণ সূর্যগ্রহণ নয়। এই গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলছেন, “রিং অব ফায়ার”। শেষবার এরকম ঘটনা ঘটেছিল ১৭২ বছর আগে। ১৮৪৭ সালে সেই ঘটনার সাক্ষী ছিল বিশ্ব।
*অন্তত আড়াই ঘণ্টা ধরে চলবে গ্রহণ। চাঁদ এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে। চাঁদ সূর্যের অন্তত ৯১.৯৩ শতাংশ ঢেকে ফেলবে বলে জানা গিয়েছে। সেই অবস্থা স্থায়ী হবে ২ মিনিট ৪৭ সেকেন্ড। স্থানীয় সময় সকাল ৮টা ০৫ মিনিট থেকে ৮টা ০৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে। সবচেয়ে ভাল দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত থেকে। দৃশ্যটি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দক্ষিণ ভারত, বঙ্গোপসাগর, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে সবচেয়ে ভালো দেখা যাবে।
বাংলাদেশ থেকেও অংশবিশেষ দেখা যাবে। তবে পুরোপুরি দেখতে হলে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বেশ কিছুটা দক্ষিণে বঙ্গোপসাগরের যেতে হবে। ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে। এবং সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে। সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ।