মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ এপ্রিল: ৪১ তম মুজিবনগর দিবস পালনের আর মাত্র কয়েকঘন্টা বাকি। ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও মুজিবনগর কমপ্লেক্্েরর রক্ষনাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গনপূর্ত বিভাগ। এখন চলছে আলোচনার সভার মঞ্চ তৈরীর কাজ। ১৭ এপ্রিল কে ঘিরে ধোয়া মোছা শেষ হয়েছে মুজিবনগর স্মৃতি সৌধ। রং তুলির এবং আ¤্রকানন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ ইতিমধ্যে শেষ করেছে গনপূর্ত বিভাগ। কাজ শেষ হয়েছে শেখ হাসিনা মঞ্চের সামনে তৈরী করা গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্যেদের দাঁড়ানোর স্থান। সব মিলিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসকে ঘিরে মুজিবনগর তথা গোটা মেহেরপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগদিতে আসা মন্ত্রী পরিষদের সদস্য সহ রাষ্ট্রীয় অতিথিদের বরন করে নিতে সড়কের মোড়ে মোড়ে গড়ে তোলা হয়েছে তোরন। অন্যদিকে ১৭ এপ্রিলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা মুজিবনগর কমপ্লেক্্র এলাকাকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে । মুজিবনগর স্মৃতি সৌধে প্রবেশের শুরু করা হয়েছে কড়াকড়ি। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ সুভাস চন্দ্র বিশ্বাস জানান,মুজিবনগর থানার আইন শৃংখলা পরিস্থিতি খুবই ভাল। এখানে আইনশৃংখলা নিয়ে কোন সমস্যা নেই। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মুজিবনগর স্মৃতিসৌধে পাদদেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মুজিবনগর দিবসের অনুষ্ঠান শুরু হবে। বেলা ১১ টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করবেন মন্ত্রীপরিষদের সদস্যগন এবং মুজিবনগর অনুষ্ঠানের প্রধান অতিথি। বেলা ১১টা ১৫ মিনিটে প্রধান অতিথিকে গার্ড অবঅনার প্রদান করবেন আনসার সদস্যরা। বেলা ১১ টা ৩০ মিনিটে শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হবে মুজিবনগর দিবসের আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। বিকেল সাড়ে ৩ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মুজিবনগর দিবস উপলক্ষে শুরু হওয়া মুক্তিযুদ্ধের আলোকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম।