মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে: ১৭ দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি গাংনী শহর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বদিউজ্জামান বদির। গত ২৩ এপ্রিল সে গাংনীর ভেন্ডার ব্যাবসায়ী আশরাফুল ইসলামের ক্যাডার বাহিনীর দ্বারা নিখোঁজ হয়। এলাকাবাসী ও বদির পরিবার এই ঘটনাকে গুম বলে দাবী করেছে। এই ঘটনায় গাংনীর ভেন্ডার ব্যাবসায়ী আশরাফুলকে প্রধান আসামী করে তার ৩ ভাই সহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। বুধবার অপহৃত বদির সন্ধান দাবীতে মালসাদাহ গ্রামবাসী গাংনী উপজেলা আওয়ামীলীগ মাবনবন্ধন কর্মসূচী ও সমাবেশ করে।
বুধবার বিকালে হাজার হাজার মানুষ গাংনী পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিয়ে এবং আশরাফুলকে সন্ত্রাসের গডফাদার দাবী করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করে। রাস্তার দুপাশে দাঁড়ানো এই মানবপ্রাচীর প্রায় ৪ কি:মি: দীর্ঘ হয়। গত ১৭ দিনেও বদির সন্ধান না পাওয়া এবং অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার না করার জন্য তারা পুলিশের বিরুদ্ধে বিক্ষুদ্ধ হয়। এই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো গাংনী শহরে। পরিস্থিতি মোকাবিলায় সমাবেশ এলাকায় শতশত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে গাংনী উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন সহ অপহৃত বৃদ্ধ মা, বোন ও ভাই বক্তব্য দেন। অপহৃতের মা বোন ও ভাই তাদের বক্তব্যে বলেন- আশরাফুলই বদিকে অপহরণ করে গুম করে রেখেছে। অথচ, পুলিশ নির্বিকার। আশরাফুলের কাছ থেকে অর্থ ঘুষ নিয়ে পুলিশ আসামীদের ধরছে না। বরং মামলা করার জন্য পুলিশ উল্টো তাদের হুমকী ও ভয়ভীতি দেখাচ্ছে। ফলে, তারাও নিরাপত্তহীনতায়। তারা পুলিশের ওসির অপসারণ চাই। এই সময় তাদের আহাজারি ও কান্না সমাবেশস্থলের পরিবেশকে ভারী সহ উত্তেজনা ছড়িয়ে দেয়। উত্তেজিত অনেকেই অভিযুক্ত আশারফুলের বাড়ি অভিমুখে ছুটে গেলে তাদের নিবৃত্ত করতে নেতারা হিমশিম খায়। গত ২২ এপ্রিল সন্ধায় গাংনী ভেন্ডার ব্যাবসায়ী জাল স্ট্যাম্প বিক্রেতা আশরাফুল তার ক্যাডার দিয়ে বদিকে র্যাব ক্যাম্পের কাছে রেখে আসার পর থেকে বদি নিখোঁজ হয়ে পড়ে। পরদিন মামলা করতে গেলে পুলিশ মামলা বিক্ষোভ মিছিল করলে ২৯ এপ্রিল পুলিশ মামলা নেয়। অপহৃতর ভাই রবিউল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় অপহরণ মামলা করে। মামলা নং-৩৯। মামলায় ১১ জনকে আসামী করা হয়েছে। গত ৩০ এপ্রিল বদির পরিবার ও এলাকাবাসী মালসাদাহ গ্রামে সংবাদ সম্মেলন করে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এই অপহরণ ঘটনার পিছনে পুলিশ ও র্যাবের মৌন সমর্থন আছে বলে অভিযোগ করেছে। নিখোঁজ বদির সন্ধানের দাবীতে বুধবারের সমাবেশে আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক বলেন- পুলিশের শক্তিতেই সন্ত্রাসের গডফাদার আশরাফুল একাধিক অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ায়। অবেধ ব্যাবসা করে সামান্য মুদি ব্যাবসা থেকে আশরাফুর এখন কোটিপতি। সে গাংনীতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই। তাই আশরাফুলকে দ্রুত গ্রেপ্তার সহ তার অবৈধ জাল স্ট্যাম্প বিক্রি বন্ধ করতে হবে। নইলে গাংনীবাসী সন্ত্রাসী আশরাফুলকে ধরে পুলিশে দেবে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন- আপনারা জনগনকে আইন হাতে নিতে বাধ্য করবেন না। বিচার বঞ্চিত জনগন আনি হাতে তুলে নিতে বাধ্য হলে আপনারা দায়ী হবেন।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন- নিখোঁজ বদিকে উদ্ধারে পুলিশ ব্যার্থ হলে পরিনাম ভয়াবহ হবে। তিনি বলেন- গাংনীর ওসি জনগনের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের নিরাপত্তা দিতে ব্যস্ত।