মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: প্রহসনের নির্বাচন বন্ধ ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪র্থ দফার ৭২ ঘন্টা অবরোধের ১ম দিনের শুরুতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। সড়কে কাঠ ফেলে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এসময় তারা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। আজ মঙ্গলবার ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড়,মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগর , মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড় এবং গৌরিনগর এলাকায় সড়ক অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা।
বন্দর মোড়:
মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড় এলাকায় মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ১৮ দলীয জোটের নেতাকর্মীরা অবরোধ করে। এ সময় অন্যান্যদের মধ্যে,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,জামায়াতের সদর উপজেলা আমির রুহুল আমিন,জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম,বিএনপি নেতা শাহাবুদ্দিন,মেহেদী হাসান,মজনু,জামায়াত নেতা আব্দুল জব্বার,ছাত্রদল নেতা সোহেল হোসেনসহ ১৮ দলীয় জোটের শতশত নেতাকর্মী সড়ক অবরোধে অংশ নেয়।পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,জামায়াতের সদর উপজেলা আমির রুহুল আমিন প্রমুখ।
কায়েম কাঁটা মোড়: মেহেরপুর -কাথুলী সড়কের কায়েম কাঁটা মোড় এলাকায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় অবরোধকারীরা সেখানে কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায়। রাজনগর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিনের নেতৃত্বে সড়কে গাছের ডালপালা ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে।
এ সময় তারা সেখানে বিক্ষোভ করে। জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জামায়াত নেতা মহাসিন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অবরোধ চলাকালে মহিলা জামায়াতের একটি দলও সেখানে লাঠি মিছিল করে। এসময় বক্তব্য রাখেন,জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিন। অবরোধ চলাকালে একটি ট্রাক সেখানে অতিবাহিত করতে গেলে অবরোধকারীরা ট্রাকটি ভাংচুর করে।উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা
গৌরিনগর:
মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরিনগর এলাকায় মুজিবনগর উপজেলার জামায়াতের আমির মশিউর রহমান,সেক্রেটারী খান জাহান আলীর নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়কে গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে । এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
এদিকে,অবরোধের কারনে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো যানবাহন।বন্ধ রয়েছে পন্যবাহী ট্রাক গুলোও। এছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।