মেহেরপুর নিউজ, ০৪ সেপ্টম্বর:
মেহেরপুরের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের সংগঠন ‘আমরা ৮৫, মেহেরপুর’র উদ্যেগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর পৌর কলেজ মিলনায়তনে আলোচনা সভা, আর্থিক সহায়তা প্রদান, মধ্যহৃ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আমরা ৮৫’র সভাপতি মোমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু, সহসভাপতি মফিজুল ইসরাম, মাসুদ রেজা, উপদেষ্টা আহসান রেজা পিকু, ডা. আব্দুর রাশেদ, কোষাধাক্ষ মাহবুবুল হক মন্টু , যুগ্ম সম্পাদক শামিমুল ইসলাম রাজ্জাক, সদস্য ড. আনিসুর রহমান টিপন, শাহ জামাল চৌধুরী, সরফরাজ খান, মোকাদ্দেস হোসেন, আবুল হাসান মিঠু, মিন্টু, বাবু, তপন, মিঠু,সবুজ প্রমুখ। অালোচনা শেষে সংগঠনের সদস্য সামসুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরে মধ্যহৃ ভোজ ও ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।