বর্তমান পরিপ্রেক্ষিত

১ নং ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন গণসংযোগ

By মেহেরপুর নিউজ

January 03, 2024

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।

বুধবার বিকালে মেহেরপুর পৌর এলাকা ১ নং ওয়ার্ড ঘোষপাড়া ও নতুন পাড়া গণসংযোগ করেন। মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে গণসংযোগ চলাকালে তিনি এলাকার মানুষের কাছে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের এসময় ফরহাদ হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন।