বর্তমান পরিপ্রেক্ষিত

২য় মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে প্রীতি ম্যাচ

By মেহেরপুর নিউজ

December 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২য় মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে প্রীতি টি-টোয়েন্টির ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার ৭ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। ৭ নম্বর ওয়ার্ড ৫ রানে ৯ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ৭ নম্বর ওয়ার্ড নির্ধারিত ১৫ ওভার ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসিবুল ৩৪ এবং নুরুল আশরাফ রাজিব ২২ রান করেন। জবাবে খেলতে নেমে ৯ নম্বর ওয়ার্ড ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। ইমন দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন। ৭ নম্বর ওয়ার্ডের পক্ষে সপো ৫টি এবং জিকো ২টি উইকেট লাভ করেন।