মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সোমবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা। এতে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবুল কাশেম, কৃষি অফিসার এন এ হালিম প্রমুখ।