রাজনীতি

২১টি প্রদ্বীপ জালিয়ে নিহতদের প্রতি সম্মান জানালো মেহেরপুর অরনী থিয়েটার ও বঙ্গবন্ধু শিশু একাডেমী

By মেহেরপুর নিউজ

August 21, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:

মেহেরপুর অরনী থিয়েটার ও বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্দ্যেগে ২১ আগষ্ট নিহতদের স্মরনে প্রদ্বীপ প্রজ্জোলন করা হয়েছে। ২১টি প্রদ্বীপ জালিয়ে নিহতদের প্রতি সম্মান জানানো হয়।

আজ ২১ আগস্ট মেহেরপুর অরনী থিয়েটার ও বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্দ্যেগে মেহেরপুর শহীদ মিনার পাদদেশে ২১ আগষ্ট নিহতদের স্মরনে ২১টি প্রদ্বীপ জালিয়ে নিহতদের প্রতি সম্মান জানানো হয়।

জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল প্রদ্বীপ জালিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অরণীর সভাপতি নিশান সাবের, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁদু সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।