মেহেরপুর নিউজ:
২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগ।
রবিবার দুফুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন।
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, ছাত্রলীগ নেতা এসএম রাতুল, ইমরান মাহমুদ অনিক, নয়ন আহমেদ প্রমূখ। এর আগে সেখানে একটি মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধনের নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।