টপ নিউজ

২১ আগস্ট ভয়াল হত্যাযজ্ঞের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

August 21, 2021

মেহেরপুর নিউজ:

নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে (২১ আগস্ট) মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা ও রক্তস্নাত একুশে আগস্টে নিহতদের স্মরণে মেহেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের করা হয়।

শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী,মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, পৌরসভার মেয়র ও যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।যুবলীগ নেতা জসিউর রহমান বকুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রব বিশ্বাস,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, নিশান সাপের প্রমূখ।পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।