মেহেরপুর নিউজঃ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, পিপি নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আনসারুল হক, বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, এনসিপি জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের গণহত্যার স্মৃতি তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।