বর্তমান পরিপ্রেক্ষিত

২৬ নভেম্বর মেহেরপুরে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

November 16, 2023

মেহেরপুর নিউজ:

২৬ নভেম্বর থেকে মেহেরপুরে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু। মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদি জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-৬ষ্ঠ ধাপ)  প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করা হবে।

মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানাযায়, ২৬ নভেম্বর থেকে ৬ষ্ঠ ধাপের প্রশিক্ষণ শুরু হবে।  আগামী ২০ নভেম্বর সকাল ৯টার মেহেরপুর জেলা  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস প্রাঙ্গণে বাছায় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়ে  প্রথমিক বাছায় পর্বে অংশগ্রহন করতে হবে।  মৌলিক প্রশিক্ষণের জন্য ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে,  ন্যূনতম ৮ম শ্রেণি পাশ (তদূর্ধ্বদের অগ্রাধিকার), প্রার্থীর বয়স ১৮-৩০ বছর , সুস্বাস্থ্যের অধিকারী , সর্বনিম্ন উচ্চতা ৫’৪” তবে অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার , প্রার্থীকে স্বেচ্ছাসেবায় আগ্রহী,  প্রার্থীকে এলাকায় সুনামের অধিকারী, সাজাপ্রাপ্ত/দণ্ডিত ও মামলায় জড়িত ব্যক্তিকে প্রশিক্ষণার্থী হিসেবে বাছাই করা যাবে না, প্রার্থীকে স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যারা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এ ধরনের প্রশিক্ষণার্থীকে বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে. প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে। প্রশিক্ষণে উপজেলার প্রতি ইউনিয়ন হতে প্রশিক্ষণার্থী বাছাই করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য প্রার্থীদের সঙ্গে যা আনতে হবে  শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ ফটোকপি, ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্রের মূল কপিসহ ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড (ফটোকপিসহ মূল কপি), সত্যায়িত ছবি- ০২ (দুই) কপি।