মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট: প্রধান মন্ত্রীর দপ্তরের পরিচালক খান মোহাম্মদ নুরুল আমিন ২ দিনের সফরে মেহেরপুরে এসেছেন।
সফরের ১ম দিন মঙ্গলবার মেহেরপুর সদ;র উপজেলার তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্প এবং মদনাডাঙ্গা একটি বাড়ি একটি খামার পরির্দশন করেন। এ সময় তিনি সুফল ভোগীদের সাথে আলাপ করেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সাথে মতবিনিময় করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, এনডিসি আমীনুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।