বর্তমান পরিপ্রেক্ষিত

২ মে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

By Meherpur News

April 16, 2026

মেহেরপুর নিউজ: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৯ এপ্রিল আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে এবং ২০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২১ এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। ২৩ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন আগামী ২ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।