বর্তমান পরিপ্রেক্ষিত

২ সহোদরের অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে মেহেরপুর জেলা দলে

By মেহেরপুর নিউজ

January 14, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের সাবেক ফুটবলার আয়োব হোসেনের জমজ দুই ছেলে সিনান শাদমান সাইফি ও সিনান শাদমান সোয়াইলিম অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে মেহেরপুর জেলা দলে খেলার সুযোগ লাভ করেছে।

সিনান শাদমান সাইফি ও সিনান শাদমান সোয়াইলিম মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সিনান শাদমান সাইফি ও সিনান শাদমান সোয়াইলিম বাংলাদেশ ক্রিকেট অধীনে খুলনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা দলের হয়ে খেলবে।