বর্তমান পরিপ্রেক্ষিত

৪নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পথসভা

By মেহেরপুর নিউজ

January 04, 2024

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরের শেখ পাড়াই এ পথসভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন খান এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশা,নাসির উদ্দীন, ওয়ার্ড যুবলীগের সম্পাদক সুমন, ৩ নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরাফত ইসলাম।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমূখ।