বর্তমান পরিপ্রেক্ষিত

৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

August 11, 2023

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদয়িনী পূজা মন্দিরে অনুষ্ঠিত ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেছেন।

শুক্রবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শ্রী শ্রী হরিভক্তি প্রদয়িনী পূজা মন্দিরে অনুষ্ঠিত ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ নাড়ু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে স্বাগত জানান। এ সময় পিপি পল্লব ভট্টাচার্য, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন আগমন ঘটে।