মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৪৩ তম মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে এক র্যালীর আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে একটি র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতি সৌধে পুষ্পমাল্য অপর্ন করে আবারও প্রধান সড়ক প্রদক্ষিন করে কার্যালয় চত্বরে এসে শেস হয়।
র্যালীতে মেহেরপুর ১ আসনে আওয়মীলীগ মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল অংশ নেন। র্যালীতে অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,লুৎফর রহমান,আবুল কাশেম,গুরুদাস হালদার,মতিয়ার রহমান,গোলাম কিবরীয়া বুলু,আজিজুল হক,আব্দুল জলিল,কিতাব আলী,মহাসীন আলী প্রমুখ।
পরে সংসদ কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা অবহেরীত মু্ক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।