বর্তমান পরিপ্রেক্ষিত

৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে খুলনায় গেল মেহেরপুর জেলা দল

By Meherpur News

February 21, 2026

মেহেরপুর নিউজঃ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর জেলা ক্রিকেট দল খুলনার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছে।

শনিবার সকালে মেহেরপুর জেলা ক্রিকেট দল খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রার প্রাক্কালে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক জেলা দলের সদস্যদের শুভকামনা জানান এবং টুর্নামেন্টে ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

১৪ সদস্যবিশিষ্ট মেহেরপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন— নাঈমুর রহমান প্লাবন, তারেক রহমান, হাসিবুল ইসলাম, দাইয়ান ইসলাম, ওমর ফারুক, রফিকুল ইসলাম শ্রাবণ, শাহানুর রহমান, ইউসুফ আলী, আসাদুজ্জামান পল্লব, এজাজুর রহমান, সোহানুর রহমান সাগর, নাফিজুর রহমান বিনয়, আসাদুর রহমান অনু ও মোহাম্মদ বিন রানা।

দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হাসানুজ্জামান হিলন। ম্যানেজার হিসেবে রয়েছেন আসাদুর রহমান লিটন এবং সরকারি কোচ হিসেবে সাইদুর রহমান জিকো দলের সঙ্গে আছেন।

টুর্নামেন্টে মেহেরপুর জেলা দল প্রথম ম্যাচে রবিবার বাগেরহাট জেলা দলের মুখোমুখি হবে। এরপর পর্যায়ক্রমে পিরোজপুর ও পটুয়াখালী জেলা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে মেহেরপুর।