ডেস্ক নিউজ, ৪ জুন
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। আবার কিছু কিছু এলাকায় তৈরি হয়েছে যানজট। অন্যদিকে সকাল সাড়ে আটটা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা।