বর্তমান পরিপ্রেক্ষিত

৪৮ ঘন্টা পর মারা গেলেন সংঘর্ষে আহত মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের হাফিজুল

By মেহেরপুর নিউজ

October 27, 2012

ফলোআপ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ অক্টোবর : ৪৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেলেন জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে আহত মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের হাফিজুদ্দীন (৪৫)।আজ শনিবার বাদ এশা নামাজে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। উলে­খ্য,গত বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের সাথে তার বোনের স্বামী আব্দুল বাকী ও তাদের ছেলেদের সাথে জমি নিয়ে সকাল নিয়ে টার দিকে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের মধ্যে হাফিজুদ্দীন ও মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার। সেখানেই তাদের চিকিৎসা চলছিল। আজ শনিবার সকালে হাফিজুল ইসলাম চিকিৎসাধীন  অবস্থায় মারা যান।