বর্তমান পরিপ্রেক্ষিত

৪ গ্রাম হেরোইনসহ মেহেরপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

By Meherpur News

February 22, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ সাইদুর রহমান (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার সাইদুর রহমান মেহেরপুর শহরের বোসপাড়ার মৃত মোসলেম আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির এসআই সঞ্জয়ের নেতৃত্বে একটি দল সোনালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সাইদুর রহমানের অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।