বর্তমান পরিপ্রেক্ষিত

৫০ শয্যায় উন্নীত হচ্ছে মুুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

By মেহেরপুর নিউজ

May 18, 2023

মুুজিবনগর প্রতিনিধি, খালেকুজ্জামানঃ

মেহেরপুরের মুুজিবনগর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। মুুজিবনগর উপজেলার মানুষের উন্নত চিকিৎসা ব্যাবস্হায় গুরুত্ববপূর্ণ ভূমিকা রয়েছে এই উপজেলা স্বাস্হ কমপ্লেক্সের।

মেহেরপুর জেলা আওয়ামীলীগ সভাপতি, মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও ফরহাদ হোসেন ২২ মে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । স্বাস্হ কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলে উপজেলা বাসীর সেবার হার বৃদ্ধি পাবে বলে দাবী করেন স্বাস্হ বিভাগ। ২০০৮সাল থেকে বহির্বিভাগ হিসাবে কার্যক্রম শুরু করে ২০১৩ সালে আন্তঃবিভাগ চালু হয় উপজেলা স্বাস্হ কমপ্লেক্সটি।