বর্তমান পরিপ্রেক্ষিত

৫ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী সামেনা খাতুন

By মেহেরপুর নিউজ

December 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া থেকে মোছাঃ সামেনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী হারিয়ে গেছে। নিখোঁজ  সামেনা খাতুন  আমঝুপি উত্তরপাড়ার  মোঃ ইদ্রিস আলীর স্ত্রী ও সাংবাদিক সহিদুল ইসলামের চাচী। গত ৫ ডিসেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে জানাযায়,  সামেনা খাতুন  মেহেরপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে হারিয়ে গেছে। মাঝে-মধ্যে সে আশপাশে চলে গেলেও ফিরে আসে। কিন্তু গত ৫ ডিসেম্বর  থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। সামেনা খাতুন  মানসিক প্রতিবন্ধী।

হতদরিদ্র পরিবারের এ প্রতিবন্ধীর  খোঁজ পেলে ০১৯১৭-৬০৯৫৫২ এই নম্বরে সন্ধান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাংবাদিক সহিদুল ইসলাম ।