মেহেরপুর নিউজ:
আগামী ৫-১০ সেপ্টেম্বর পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথির উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল ইসলাম প্রমূখ। সভায় আগামী ৫-১০ সেপ্টেম্বর পর্যন্ত সদর উপজেলার ঝাউবাড়িয়া স্কুল মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।