মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: পৌর কর্মচারীদের পেনশন প্রথা চালু ও সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদানসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সফিউদ্দিন, মনিরুল ইসলাম, মাসুদ রানা, মহসীন আলী প্রমুখ। এর আগে তাদের দাবি আদায়ের ক্ষেকালো ব্যাচ ধারন করা হয়। সভায় আগামী ২২ জুন মানব বন্ধন কর্মসূচীসহ দাবি আদায়ের লক্ষে কেন্দ্র ঘোষিত সব ধরনের কর্মসূচী বাস্তবায়ন করার জন্যে সকলের প্রতি আহবান জানানো হয়।