মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন: বাংলাদেশ আওয়ামীলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার মেহেরপুর শহরে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে শহরের হোটেলবাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাফিজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক সোভন, বিদুৎ, তৌহিদুল ইসলাম, মিসকিন আলী প্রমুখ। পরে আওয়ামীলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের নেতৃত্বে আনন্দ মিছিলটি হোটেলবাজার মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল কারিরা বাদ্যবাজিয়ে মাথায় রংঙ্গীন কাপড় বেধে এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিলে অংশ গ্রহণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সাংগাঠনিক সম্পাদক আনার“ল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাফিজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক সোভন, বিদুৎ, তৌহিদুল ইসলাম, মিসকিন আলী প্রমুখ।