টপ নিউজ

৭ই মার্চ উর্দযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন

By মেহেরপুর নিউজ

March 07, 2021

 এস খাঁন:

৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সেই কালজয়ী ভাষণ কে স্বরণ করতে সেই ঐতিহাসিক দিনটিকে পালন করার জন্য মুজিবনগর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিবস টি উর্দযাপন উপলক্ষে রবিবার সকাল ১০ টার সময় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অবস্হিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম এর নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশ,বীরমুক্তিযোদ্ধা মুজিবনগর উপজেলা কমান্ড, আনসার ভিডিপি, সহ উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পু্ষ্পস্তবক অর্পন করা হয়।

পু্ষ্পস্তবক অর্পন শেষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মজিবুর রহমান, কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড সহ উপজেলার কর্মকর্তা কর্মচারি ও মুক্তিযোদ্ধা বৃন্দ। অনুষ্ঠানে ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়