মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সুলতানা আখতার মুক্তার কিডনিতে ইনফেকশন হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় দিন পার করছে। গোভীপুর গ্রামের দরিদ্র সাহাবুল আলম ও হাবিবা খাতন দম্পতির মেয়ে হাবিব লেখাপড়া শিখে নিজের পায়ে দাড়াতে চাই। তিন্তিু শরীরে বাসা বেধেছে মরনব্যাধী এ রোগ। চিকিৎসক জানিয়েছেন তার এ রোগ সারাতে ৩ লাখ টাকা প্রয়োজন নতুবা তাকে বাচানো সম্ভব হবে না। তার দরিদ্র বাবা মা মেয়েকে বাচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যর আবেদন করেছেন । সাহায্য পাঠাতে পারেন ইসলামি ব্যাংক মেহেরপুর শাখার ১৭৬৪০ নং হিসাব নম্বরে অথবা যোগাযেগি করতে পারেন ০১৭১৫-৮৫৭৪২৩ এই মোবাইল নম্বরে।