মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০অক্টোবর:
৭শ’ কোটি বিশ্ব উদযাপনের লক্ষে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শনিবার মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৭শ’ কোটির বিশ্বে শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু। মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আবুল বাশারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার মোঃ রকিবুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, ডা. নূরুল হুদা প্রমুখ। এর আগে বিশ্বে ৭শ’ কোটি জনসংখ্যা হওয়ায় শহরে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র নেতৃত্বে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর বি এম এ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, এন ডি সি মোঃ আসলামউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।