বর্তমান পরিপ্রেক্ষিত

৭ ই মার্চ উপলক্ষে মেহেরপুর পৌরসভা ও  জেলা যুবলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

By মেহেরপুর নিউজ

March 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে মেহেরপুর পৌরসভা ও  জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব সহ পৌরসভার কর্মকর্তা এবং মেহেরপুর জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।