টপ নিউজ

৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 07, 2021

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন শিক্ষার্থী সাদিকুর রহমান। আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর সিভিলসার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, মেহরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, মেহেরপুর পৌর মেয়র মাহ্ফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা আনসার এ্যাজুটেন্ট রফিকুল ইসলাম,জেলার হাসানুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।