টপ নিউজ

৭ মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 07, 2021

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ। আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পিপি ভট্টাচার্য্য,দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।