মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী।অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক মেহেরপুর সিভিলসার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, মেহরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, মেহেরপুর পৌর মেয়র মাহ্ফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা আনসার এ্যাজুটেন্ট রফিকুল ইসলাম,জেলার হাসানুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।