বর্তমান পরিপ্রেক্ষিত

৮ দফা দাবিতে মেহেরপুরে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

By Meherpur News

March 29, 2026

মেহেরপুর নিউজঃ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্যবিরোধী বিল-২০২২ সংশোধনপূর্বক পাস, সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা এবং চাকরিতে সংরক্ষিত কোটা চালু, জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীকে পৃথকভাবে গণনা ও স্বীকৃতিসহ ৮ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে রবিবার বিকেলে শহরের হালদারপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি অন্তা হালদারের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মৃন্ময়ী সাহা লব, ইমন বিশ্বাস, কোষাধ্যক্ষ ভাস্কর হালদার, সুমন প্রভু প্রমূখ।