বর্তমান পরিপ্রেক্ষিত

‌পশুর হাটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 02, 2023

‌মেহেরপুর নিউজ:

মেহেরপুর পশুর হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর পশুর হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এনামুলক বাবলুসহ বিদ্যালয়ের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।