বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর লেডিস ক্লাবের সহ সভানেত্রীকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 07, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর লেডিস ক্লাবের উদ্যোগে সহ-সভানেত্রী ও পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার বিকেলে মেহেরপুর লেডিস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসকের পত্নী ও মেহেরপুর  লেডিস ক্লাবের সভাপতি নাজমুন নাহার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে  নবাগত সহ-সভানেত্রী মিসেস তাহেরা রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময়  ক্লাবের অন্যান্য সদস্যগণ  সেখানে উপস্থিত ছিলেন।