মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার জের ধরে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে কারণে আত্মহত্যা করেছে এমন অভিযোগে সরকারি বালক বিদ্যালয়ের এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে।
পুলিশ আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। জানাযায় মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার আজিজুল হকের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়েশা খাতুন এর সাথে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া সৈয়দ আব্দুল কাদের জিলানী এর ছেলে সরকারি বালক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সিয়ামের সাথে প্রেমের সম্পর্কের কারণে মেয়েকে বকাবকি করেছে তার পরিবারের লোকজন।
এই ঘটনায় সোমবার দুপুরের দিকে আয়েশা নিজ ঘরে গলায় দড়ি আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ দেখতে তাদের বাড়ি গিয়ে কান্নাকাটি করে প্রেমিক সিয়াম। এসময় তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
পরে বিকেলে সাড়ে ৩টার দিকে ৪-৫টি মোটরসাইকেল ৮-১০ যুবক সিয়ামের বাড়িতে উপস্থিত হয় তার পিতা মাতার সামনে থেকে সিয়াম তুলে নিয়ে মল্লিকপাড়া একটি বাড়িতে ঘরের দরজা-জানালা বন্ধ করে নির্মম নির্যাতন চালায়। খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, আত্মহত্যার ব্যাপারে আয়েশা খাতুনের অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সদর থানার ওসি শাহ দারা মেহেরপুর নিউজকে বলেন, পরবর্তীতে একটি ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।