বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বিআরটিএ এর মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 04, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে তিনটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে লিখিত দুপুরে মৌখিক এবং বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ঝিকঝাক পরীক্ষা অনুষ্ঠিত হয়। হালকা মাঝারি ও ভারী যানের জন্য মোট ৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, মেহেরপুর বিআরটিএ মোটরগাড়ি দর্শক শাহাবুদ্দিন প্রিন্স এ সময় সেখানে উপস্থিত ছিলেন।