বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 23, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার গাংনী উপজেলা  সমবায় অফিসের উদ্যোগে সমবায়ীদের অংশ গ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে গাংনীর বিআরডিবি মিলনায়তনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবুল হক মন্টু।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা  সৈয়দ জসীম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইয়ানুর রহমান, গাংনী, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন  মোহাঃ নুরুজ্জামান, প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষার, সহকারী প্রশিক্ষক, সহকারী পরিদর্শক রুহুল কুদ্দুস ও হাফিজুর রহমান, সমবায়ী শহিদুল ইসলাম নাসির প্রমুখ।