মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা প্রশাসক মোঃ আতাউল গণি বলেছেন, প্রকৃতির নিয়ম অনুসারে আমরা ২০১৯ সাল পার করেছি। আজ থেকে শুরু হলো ২০২০ সাল। মানুষের পৃথিবীতে আগমনের পর থেকে যা কিছু অর্জন তার সবকিছুর সাথে দিন, মাস ও বছর মানুষের জড়িয়ে রয়েছে।
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের বর্ষপঞ্জি প্রচলিত হয়েছিল, যেমন আমাদের এই বাংলায় সম্রাট আকবর শুরু করেছিলেন বঙ্গাব্দ, মধ্যপ্রাচ্যে হযরত মুহাম্মদ ( সা:) হিজরী সাল, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সামাজিক অর্থনৈতিক ও বাস্তবতার সাথে মিল রেখে বর্ষপঞ্জি নির্ধারণ করে থাকেন। প্রাশ্চাত্যের তারা প্রবর্তিত যে খ্রিস্টীয় সাল এটা কিন্তু পৃথিবীর সকল দেশের সকল বর্ণের মানুষ পালন করছে। এটি কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে।
জেলা প্রশাসক আতাউল গনি আরও বলেন, বিগত বছরগুলিতে কী হয়েছে সেটি না ভেবে নতুন সাল থেকে আমরা প্রতিজ্ঞা করব দুর্নীতি ,ঘুষ অনিয়ম যেন না হয়। বছরের শুরুতে আমরা দৃঢ়কন্ঠে বলতে চাই, কোন অবস্থায় আমরা দুর্নীতি সমাজবিরোধী কোন কাজ কার্যকলাপ ও রাষ্ট্রবিরোধী কোন কার্যকলাপ আমরা করব না। নতুন বছরকে আমরা মেহেরপুরের ইতিহাসে সবচেয়ে উন্নয়নের ইতিহাস হিসেবে গড়ে তুলবো।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বুধবার সকালে মেহেরপুর নিউজ এর মাধ্যমে মেহেরপুর জেলাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একথা বলেন।