টপ নিউজ

মেহেরপুরে ধর্ষণবিরোধী মিছিল ও সমাবেশে পুলিশের বাধা

By মেহেরপুর নিউজ

October 06, 2020

মেহেরপুর নিউজ:

সুস্থ সমাজের কীট ধর্ষকের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ এই স্লোগানে ইসলামী যুব আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা।

মঙ্গলবার বিকালের  মেহেরপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর কোর্ট জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভা সামনে সমাবেশ করার সময় শেষ মুহূর্তে পুলিশ বাধার মুখে পড়ে।

জানা গেছে পুলিশের নিকট থেকে পূর্ব অনুমতি না নিয়ে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করায় এ বাধা দেয়া হয়। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে মজিবনগর যুব ইসলামী আন্দোলন এর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন মেহেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মী অংশগ্রহণ করেন।