টপ নিউজ

জেলহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

By মেহেরপুর নিউজ

November 03, 2020

মেহেরপুর নিউজ:

জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান চৌধুরী, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মিদুল, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমূখ। পরে সেখানে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও তাদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।