টপ নিউজ

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণে ভাতা কম প্রদানের অভিযোগ

By মেহেরপুর নিউজ

December 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের ভাতা কম প্রদান করায় প্রশিক্ষণার্থীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে আটক করার ঘটনা ঘটে।

জানাযায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে মেহেরপুর জেলার তিনটি উপজেলার মোট ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।  প্রশিক্ষণের প্রথম দিনেই প্রশিক্ষনার্থীদের হাজিরা খাতায় একসাথে তিন দিনের স্বাক্ষর করিয়ে নেওয়ার পাশাপাশি ২৯শ টাকা প্রদান করার খাতায় স্বাক্ষর করিয়ে রাখে।

রবিবার প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে মাত্র জনপ্রতি ৫শ টাকা করে প্রদান করা হয়। এনিয়ে প্রশিক্ষণার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ অন্যদেরকে আটকে রাখে। পরে অনেক চেষ্টার পর তাদেরকে আরো ৫শ টাকা করে মোট এক হাজার টাকা করে প্রদান করার পর প্রাথমিকভাবে সুরাহা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনদিনের থাকা খাওয়া বাবদ ২৪শ টাকা এবং যাতায়াত বাবদ ৫শ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যে কারণে তাদের কাছে থেকে ২৯শ টাকার স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। তিনি বলেন পরে তাদের ডেকে এনে আরো ৫শ টাকা করে প্রদান করা হয়েছে।