টপ নিউজ

দুই মন্ত্রীর মুজিবনগর স্মৃতিসৌধ পুস্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

March 20, 2021

মেহেরপুর নিউজ :

মুজিবনগর স্মৃতিসৌধ পুস্পমাল্য অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার সকাল ১১টা ৮ মিনিটের সময় মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হেলিকপ্টারযোগে মুজিবনগরে অবতরণ করার পর পুলিশের দেওয়া গার্ড অব অনারে সালাম গ্রহণ শেষে মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সেখানে উপস্থিত ছিলেন।