টপ নিউজ

মেহেরপুর শ্যালো মেশিনের মোটর চুরির অভিযোগে বৃদ্ধ আটক

By মেহেরপুর নিউজ

March 28, 2021

মেহেরপুর নিউজ:

সবজির ক্ষেত থেকে শ্যালো মেশিনের মোটর চুরির অভিযোগে আবুল হোসেন নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আবুল হোসেন(৭০) মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে।

রবিবার সকালের দিকে তাকে সদর উপজেলার চকশ্যামনগর গ্রাম থেকে আটক করা হয়। জানা গেছে আবুল হোসেন রবিবার সকালের দিকে চকশ্যামনগর গ্রামের ইয়ারুল ইসলাম এর সবজির ক্ষেত থেকে মোটর চুরি করে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয় পরে তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।