বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ নেতা সেলিম রেজার উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

By মেহেরপুর নিউজ

August 16, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজার উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালের দিকে শোলমারি বাজার এলাকায় গাছের চারা বিতরণ করা হয়। সেলিম রেজা উপস্থিত থেকে কয়েকশো ব্যক্তির মাঝে বিভিন্ন ধরনের ফলজ, বনজ গাছের চারা বিতরণ করেন।