মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর জেলার পূজা উদযাপন পরিষদের স্থানীয় ব্যক্তিদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা সম্পর্কে মতবিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পিপি পল্লব ভট্টাচার্য সহ বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি সম্পাদক গন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।