এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ মেহেরপুর সদরের রাজনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ইউপি সদস্য আরমান আলীর ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। ৪ নম্বর ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আরমান আলীর নিজ উদ্যোগে ২৫ শত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করে।
এসময় নবগঠিত বারাদী ইউনিয়নের বারাদি, মোমিনপুর, কলাইডাঙ্গা, চৌগাছা, পাটকেলপোতা, দরবেশপুর, সিংহাটি, বর্শিবাড়িয়া, হাসনাবাদ, যুগিন্দাসহ ১৫টি গ্রানের ২৫০০শত পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করেন।
এছাড়াও তিনি করোনাকালীন সময়ে নিজ অর্থায়নে গরীব অসহায় ৪ হাজার ৫০০শ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ , দরিদ্র শীতার্থ পরিবারের কম্বল বিতরণ, ৫০০ টাকা করে নগত অর্থ বিতরন, ঈদ পূর্ব মুহূর্তে সুজি, সেমাই, শাড়ি, চিনি, দুধ, পোলাও চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরনসহ ছেউটিয়া নদীর উপরে বাঁশ দিয়ে একটা ফরাস সাঁকু তৈরি করে দিয়েছেন।
আরমান আলী নবগঠিত বারাদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আরমান আলী সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী, আওয়ামী লীগ নেতা কাউছারে আলী, আজমত আলী আব্দুল হামিদ, জেলেহার মন্ডল, ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুনুর রশিদ, যুবলীগ নেতা ফারুক হোসেন, জাসুদ আলী, সবদারসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।